Hot Posts

6/recent/ticker-posts

রংপুর রাইডার্স পূর্ণ শক্তি নিয়েই তৈরি

 রংপুর রাইডার্স পূর্ণ শক্তি নিয়েই তৈরি




আজ দিনের প্রথম ম্যাচে চট্টগ্রামের মুখোমুখি হবে তারা। পরের ম্যাচটি রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেসের মধ্যে। প্রথমবার রংপুরের জার্সিতে বিপিএল খেলতে নামার অপেক্ষায় থাকা পাকিস্তানি ব্যাটার খাজা নাফে নিজেদের দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী, ‘ভালো একটা একাদশ তৈরির জন্য আমাদের কাছে সব ধরনের খেলোয়াড় ও বিকল্প আছে। আমাদের দলটাই সেরা।

যখন সবাই বলে যে এটা সবচেয়ে বড় দল, তখন কিছুটা চাপ থাকে। তবে এমন কিছু নেই যা আমরা করতে পারব না।’ এদিকে চট্টগ্রামের পাকিস্তানি ওপেনার মির্জা তাহির বেগ বললেন, ‘আমরা বর্তমানে খুব কঠোর প্রস্তুতি নিচ্ছি। আমাদের দলের কম্বিনেশন খুব ভালো। কিছু ভালো বিদেশি খেলোয়াড় আসছে, তাই দলের ভারসাম্য বেশ ভালো হবে

একটু পর পরই ভেসে আসছে ‘ওয়াচ-ওয়াচ’ শব্দ। তবু একবার নিজেকে রক্ষা করতে পারলেন না চট্টগ্রাম রয়ালস পেসার মুকিদুল ইসলাম। সতীর্থ নাঈম শেখের হাঁকানো বল পড়ে তার ঠিক বাঁ হাতের কবজিতে। যদিও বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

গতকাল চট্টগ্রাম দলের পাশাপাশি একই সময়ে অনুশীলনে নামে রংপুর রাইডার্স। প্রথমবারের মতো সিলেটে নিজেদের ঝালিয়ে নেন দলটির ক্রিকেটাররা। এতেই যেন পূর্ণতা পেয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্ব। গত ২৫ ডিসেম্বর থেকে এখানে বিপিএলের অন্য পাঁচটি দল নিয়মিত অনুশীলন বা ম্যাচ খেলতে নামলেও গতকালই যোগ দিয়েছে রংপুর
আশা করি আগামী ম্যাচে আমরা ভালো করব।’
রংপুরের উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস সিলেটে দলের সঙ্গে না এলেও গতকাল টিম হোটেলে উঠেছেন। বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানও যোগ দিয়েছেন। যদিও কাল দলীয় অনুশীলনে বল করেননি তিনি। তবু নিজের দিনে মুস্তাফিজ কতটা ভয়ংকর হতে পারেন, সেটা জানা আছে খাজার, ‘মুস্তাফিজ অনেক সিনিয়র খেলোয়াড়। আমি এবার আইএল টি-টোয়েন্টিতে তার খেলা দেখিনি, কিন্তু আইপিএলের ম্যাচগুলো দেখেছি। আইপিএলে সে খুব ভালো বোলিং করে। বিপিএলেও সে ভালো করবে, যেমনটা করে আসছে।’

রংপুরের ব্যাটিং বিভাগে ভারসাম্য বাড়িয়েছেন মাহমুদউল্লাহ। এই অভিজ্ঞ ব্যাটারের কাছ থেকে শিখতে মুখিয়ে আছেন পাকিস্তানি তরুণ, ‘তিনি (মাহমুদউল্লাহ) অনেক সিনিয়র খেলোয়াড়। আমি যখন ৮-১০ বছরের ছোট বাচ্চা, তখন থেকেই তাঁকে বাংলাদেশের হয়ে খেলতে দেখছি। তাঁর অনেক অভিজ্ঞতা আছে। চেষ্টা করব তাঁর অভিজ্ঞতার প্রতিটি ছোটখাটো বিষয় শিখে নেওয়ার।’

এদিকে দাপুটে জয়ে টুর্নামেন্ট শুরু করলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরে গেছে রাজশাহী। গতকাল ঐচ্ছিক অনুশীলন থাকলেও দলের বেশির ভাগ ক্রিকেটারই উপস্থিত ছিলেন। আজ নোয়াখালীর বিপক্ষে ম্যাচে ব্যাটিং বিভাগের দিকে তাকিয়ে দলটির সহকারী কোচ রাজিন সালেহ। বিশেষ করে দায়িত্ব নিতে বললেন ওপেনার তানজিদ হাসানকে, ‘রাজশাহীর টপ অর্ডার একটু ধসে পড়ছে। ওখান থেকে কিছুটা রান এলে আমাদের জন্য ভালো হতো। আমি মনে করি ভবিষ্যতে আমাদের তানজিদ আছে, সে একজন পারফরমার এবং অবশ্যই সে পারফরম করবে। আমরা তার পারফরম্যান্সের অপেক্ষায় আছি।’

একই সঙ্গে অধিনায়ক নাজমুল হোসেনের হয়ে ব্যাট ধরেন রাজিন, ‘শান্তর ব্যাটিং নিয়ে যেভাবে সমালোচনা হয়, আসলে সেটা নিতান্তই ভুল। ও ওর স্বাভাবিক ক্রিকেটটাই খেলছে এবং পারফরম করছে।

Source 

Post a Comment

0 Comments